বাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেষ রমজান বিকালে কালীপুর ইউনিয়ন পরিষদের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব নুর আহামদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ইফতেখার উদ্দিন মহসিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জিয়া স্মৃতি সংসদের প্রদান উপদেষ্টা আমিনুল হক,সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি নুরুহুদা নাছের জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জামাল হোসেন,স্টার রিফোটার বাসদ মোজাম্মেল হোসেন রোকন , সাবেক ছাত্রদল নেতা নুরুল মোস্তফা,যুবদল নেতা আবদুলমান্নান, বিএনপি নেতা মোজাহের আহমদ,
যুবদলনেতা মোহাম্মদ হালিম ,বিএনপি নেতা ফজল করিম কাজল,বাঁশখালী যুবদল নেতামীর আহমদ ,
মোহাম্মদ আবু ছালেক,শাহারিয়ার মনির,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ মারুফ প্রমূখ।
