বাঁশখালীতে আলোকিত চাঁপাছড়ির ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

বাঁশখালীতে আলোকিত চাঁপাছড়ির (দিবারাত্রি) মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।গতকাল রবিবার রাত ৮টায় পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ মাঠে আলোকিত চাঁপাছড়ির প্রধান উপদেষ্টা হামিদ বাহার চৌধুরীর তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া।আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান,বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী,বাহারচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক,বাহারচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৌঃ জালাল উদ্দীন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ যুবদলের প্রচার সম্পাদক নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার,
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন,আবু তাহের,ইঞ্জিনিয়ার
মুহাম্মদ শাহেদ বাহার চৌধুরী প্রমূখ।অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এম.এ.সি ফুটবল দল বনাম রত্নপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দল।এতে এম.এ.সি ফুটবল দল ২-০ গোলে জয়ী হয়।

আরও পড়ুন  আলোর পথে-যুব সাহিত্য ফোরামের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন