বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল ) সকাল ১১টায় সাাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৫সালের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলিপ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক অধ্যাপক মোহাম্মদ মুবিনুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মহিলা ইউপি সদস্য শিল্পী রানী, অভিভাবক সদস্য আব্দুল হক মেম্বার, মেম্বার আব্দুল ওয়াহেদ, ফজল কাদের, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি জসীমউদ্দীন, সিনিয়র শিক্ষিকা মিসেস আলিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুবিনুর রহমান চৌধুরী বক্তৃতার শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় হিমাংশ বিমল চৌধুরী ও দাতা সদস্য সাবেক মন্ত্রী সাবেক চার বারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর অবদানের কথা স্মরণ করে তাঁদের শ্রদ্ধা নিবেদন করে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে তোমাদেরকে তথ্য প্রযুক্তির মহাসড়কে সরব পদচারনা করতে হবে নতুবা একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে কোনভাবেই টিকে থাকা সম্ভব নয়। তাই তোমাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।’তিনি আরও বলেন, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করে। তাই প্রতিবারের মতো এইবারেও ভালো ফলাফল অর্জন করে এই উচ্চ বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। মনে রাখবে তোমরাই দেশের ভবিষ্যত, তোমরাই দেশের সম্পদ, সামনে তোমরাই দেশের নেতৃত্ব দিবে। তাই এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’


