বাঁশখালীতে ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উত্তর শাখার বিক্ষোভ মিছিল

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি শহীদ মাওলানা রইস উদ্দীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উত্তর শাখার উদ্যোগে ব্লক ফর জাস্টিস ও প্রতীকী লাশ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি গুনাগরী খাসমহলের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রশিক্ষণ করে গুনাগরী চৌমুহনী এসে পথসভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদ রেজার সভাপতিত্বে ব্লক ফর জাস্টিস ও প্রতীকী লাশ মিছিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ তারেক আজিজ আলামীর সঞ্চালনায় ব্লক ফর জাস্টিস ও প্রতীকী লাশ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পর্ষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব জননেতা এম. মহিউল আলম চৌধুরী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক জননেতা মঈনুল ইসলাম ফরহাদ তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার আহবায়ক জননেতা আবদুর রহিম সিরাজী। বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পর্ষদের আইন বিষয়ক সম্পাদক যুবনেতা এডভোকেট মহিউদ্দিন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন জননেতা ফরিদ আহমদ জিহাদী, জননেতা এস এম শহিদুল ইসলাম, জননেতা মাওলানা নাছির উদ্দীন, যুবনেতা রায়হান উদ্দিন, ছাত্রনেতা খোরশেদ হাশেমী, যুবনেতা আলী মর্তুজা, যুবনেতা তমিজ উদ্দিন, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম, ছাত্রনেতা ইকবাল হোসেন, ছাত্রনেতা নুরুল মোস্তফা সাদাত, ছাত্রনেতা আজিম বিন মালেক,সোহেল মাহামুদ, মুহাম্মদ জালাল, হাসিবুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  বন্দরনগরীতে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স
শেয়ার করুন

মন্তব্য করুন