চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্ম চট্টগ্রাম-বাঁশখালী শাখা’র পরিচালনায়, প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম, বাঁশখালী স্টুডেন্টস ইউনিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাঁশখালী সাধনপুর ফুটন্ত গোলাপ সংগঠনের যৌথ উদ্যোগে ২৯ এপ্রিল ৯১ স্মরণে এই প্রদর্শনী কর্মসূচি পালিত হয়। ২ মে পর্যন্ত প্রদর্শনীসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
“একযোগে লড়ি বাঁশখালী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিগত ২০১০ সালের ২৯ এপ্রিল “মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি’ প্রদান অনুষ্ঠানে বাঁশখালীর সার্বিক উন্নয়নে ২১ দফা দাবির আলোকে শুরু হওয়া কর্মসূচির অংশ প্রতিবছরের ন্যায় এবছরেও ২৯ এপ্রিল
মঙ্গলবার সকাল ৬টায় থেকে খানখানাবাদ যুব সমাজ উন্নয়ন পরিষদ কার্যালয়ে এম এম ফরহাদ রেজার পরিচালনায় পবিত্র খতমে কোরআন পাঠে অংশ নেন হাফেজ মাওলানা মুফিজুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল মন্নান, গাজী সিরাজুল মোস্তফা, হাফেজ মাওলানা ইদ্রিস মিঞা, মো. শাহাদাত হোসেন, ছাত্রদের পক্ষে মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ রিহাব, মোহাম্মদ এমরান, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ যাওয়াদ, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ হাকিম ও মোহাম্মদ সিয়াম। সকাল ১০ টায় দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ জসীম চৌধুরীর ৫ম আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানান পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ আলোকচিত্র পরিদর্শন করেন।
ঐদিন বিকাল ৫ টায় খানখানাবাদ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ২৯ এপ্রিল’৯১ স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী মুহাম্মদ জসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন ও ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশখালী বেড়িবাঁধ সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক ও জজকোর্টের এপিপি এডভোকেট মো. নেজাম উদ্দীন, বাঁশখালী নাগরিক সমাজের মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ কিবরিয়া, ইসলামী চিন্তাবিদ মাওলানা হানিফ আলম মাহমুদ, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা চৌধুরী ও ২৯ এপ্রিল’৯১ স্মরণসভা কমিটির সমন্বয়কারী কামাল উদ্দিন চৌধুরী। আলোকচিত্র প্রদর্শনীর সার্বিক দায়িত্ব পালন করেন প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব বাঁশখালী শাখা’র প্রতিনিধি গাজী সামিউর রহমান, তাউসিব উদ্দিন চৌধুরী, এস এম রাফি, রবিউল হাসান তুরাজ, মো. ফয়েজ উদ্দিন, রবিউল হাসান, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ ইফতু ও শাহরিয়ার আলম মাহি। আগামী ২ মে শুক্রবার পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী চলবে। ঐদিন বিকাল ৩ টায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ জনসাধারণের নানান মৌলিক দাবি নিয়ে “নাগরিক অবস্থান কর্মসূচি” পালন করা হবে। সমাবেশে বিভিন্ন শ্রেণীর নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এতে সর্বসাধারণের অংশগ্রহণের জন্য ২৯ এপ্রিল’৯১ স্মৃতি সংসদের মূখপাত্র মুহাম্মদ জসীম চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


