বাঁশখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

এসো শ্রমিক দলে দলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের পতাকা তলে” এবং “মালিক শ্রমিক ভাই ভাই বৈষম্য দূর চাই”এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে
জলদি মিয়ার বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতেরএসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,বাঁশখালী উপজেলা জামায়তের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুর রহিম শাহ নবী,উপজেলা জামায়তের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফুল্লা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোক্তার হোসেন সিকদার,
বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জোবাইর আহমেদ, বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট জালাল উদ্দীন,বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী এমরানুল হক,বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট ফরিদুল আলম,বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন, বাঁশখালী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ ছিদ্দিক আহমেদসহ বাঁশখালী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল অঙ্গ সংগঠন (পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক, অটোরিক্সা টমটম শ্রমিক, কৃষিজীবি শ্রমিক, দর্জি শ্রমিক, লবণ শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রাম মডেল স্কুল'-এ টাইফয়েড টিকা ক্যাম্পেইন সম্পন্ন
শেয়ার করুন

মন্তব্য করুন