চট্টগ্রামে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল ৬টি বোমা

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি ভবনের ভিত তোলার জন্য মাটি খুঁড়তে গিয়ে ৬টি বোমা পাওয়া গেছে।

সোমবার (৫ মে) দুপুর একটার দিকে পূর্ব মাদারবাড়ির রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে হাজির হয়। তবে এখনও বোমাগুলো থানা কিংবা অন্য কোথাও নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, বোমাগুলো পরিত্যক্ত ও বহু পুরোনো।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘বোমাগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে নির্মাণাধীন একটি ভবনের

পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। সেখানে আমাদের একটি টিম রয়েছে।’

এ সময় বোমাগুলোর ওজন ও আকৃতি এবং ধরন জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমরা বলতে পারব না।

সিএমপির বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। তারাই ভালো জানবে।’

আরও পড়ুন  চট্টগ্রাম এডিটর’স ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন, আজাদীর এম. এ. মালেক প্রধান উপদেষ্টা মনোনীত
শেয়ার করুন

মন্তব্য করুন