বাঁশখালীর কালীপুরে জেলে সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক সহায়তায় আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে জেলে সম্প্রদায়ের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ মে)দুপুরে কালীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাটকা আহরণকারী প্রতিজন জেলেদের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ শওকতুজ্জামান,কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম,ইউপি সদস্য গিয়াস উদ্দীন চৌধুরী,ইউপি সদস্য ফরিদ আহমদ প্রমুখ।জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক সহায়তায় আওতায় সুবিধাভোগী জেলে জুলন,সজিব,বরুণ জানান,আমরা প্রতিজন জেলে ৪০ কেজি করে চাল পেয়েছি। কিছুদিন আর চাল কেনার চিন্তা করা লাগবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

আরও পড়ুন  বাঁশখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনের শপথ’
শেয়ার করুন

মন্তব্য করুন