বাঁশখালীতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩ জুন)বিকালে উপজেলার কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশ,বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ,বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব মাহ্ফুজ আনিস,বাঁশখালী উপজেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক মোঃ দিদার, ৫ং কালিপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মোঃ শোয়াইবুল ইসলাম কায়েস, পুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস চৌধুরী,বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ শহিদুল্লাহ,বাঁশখালী উপজেলা মৎস্য জীবীদলের আহবায়ক মোহাম্মদ ইউনুসসহ বিএনপি, যুবদল,ছাত্রদল, কৃষক দল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতার জন্যও প্রার্থনা করা হয়।

আরও পড়ুন  নাটকীয় ফাইনালে ব্লেজিং ওয়ারিয়র্স
শেয়ার করুন

মন্তব্য করুন