কালুরঘাটের ভয়ঙ্কর রাতের ঘটনায় বরখাস্ত ৪, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। একই সঙ্গে প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানী প্রত্যক্ষদর্শীরা বলেন,গেটকিপার সিগনাল না দেওয়ার কারনে মারাত্মক দুর্ঘটনা হয়।

বরখাস্ত হওয়ারা হলেন- ট্রেনের গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নম্বর-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নম্বর-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)।

গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ ও বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

আরও পড়ুন  চট্টগ্রামে‌ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের বাজার মনিটরিং
শেয়ার করুন

মন্তব্য করুন