হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ দিলেন টংভাঙ্গা ইউনিয়ন সমাজকল্যাণ সংঘ

মোঃ সিরাজুল ইসলাম পলাশ লালমনিহাট জেলা প্রতিনিধিঃ

শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ লুৎফর রহমানের বসতবাড়িতে গত মাসের শেষ নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হলে তার চারটি ঘর, নগদ অর্থ ধান চাল পরিধানের বস্ত্র সহ সর্বস্ব ভষ্মিভূত হয়।

এ ঘটনায় ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান টংভাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংঘ। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারকে নগদ অর্থ সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা অ,স,ম আরিফ বিল্লাহ, সভাপতি চিকিৎসক মোঃ এনামুল করিম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কোষাধক্ষ্য মোঃ আরিফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রুবেল,সহ সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম সহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টংভাঙ্গা ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের সদস্যদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

আরও পড়ুন  কাপ্তাই পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা
শেয়ার করুন

মন্তব্য করুন