আজ পবিত্র ঈদুল আজহা

মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিনিধি।।

শেয়ার করুন

রাত পোহালেই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের প্রতীক ও আত্মোৎসর্গের অঙ্গীকার এই ঈদ উদ্‌যাপন হবে শনিবার (৭ জুন)। ঈদের সকালে সারাদেশের মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ কিংবা মসজিদে ঈদের ওয়াজিব দুই রাকাত নামাজ আদায় করবেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা কোরবানি করবেন পশু।
ঈদুল আজহার নামাজ শেষে খতিবরা কোরবানির তাৎপর্য তুলে ধরবেন খুতবায়। ধনী-গরিব নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্রে নামাজ আদায় করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
এ উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ।
চট্টগ্রামে ঈদের প্রস্তুতি
চট্টগ্রাম নগরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা বিভাগ জানিয়েছে, প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এবং দ্বিতীয় জামাত পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ আহমদুল হক।চসিকের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাত একই সময়ে, সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে। জামাতস্থলগুলো হলো:
লালদীঘির পাড় সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ
হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ
সুগন্ধা আবাসিক জামে মসজিদ চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ জহুর হকার্স মার্কেট জামে মসজিদ দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক জামে মসজিদনআরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ সাগরিকা গরুবাজার জামে মসজিদ মা আয়েশা সিদ্দিকী (র.) চসিক জামে মসজিদ স্থানীয় পর্যায়েও মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে নিজস্ব উদ্যোগে।কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের প্রস্তুতি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, কোরবানির পর নগরের বর্জ্য ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে এবং বিকাল ৫টার মধ্যে পুরো নগর দূষণমুক্ত করা হবে।

আরও পড়ুন  ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

তিনি বলেন, “ব্লিচিং পাউডার বিতরণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামপাড়া গেস্ট হাউসের নিচে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে, যেখান থেকে পুরো কার্যক্রম আমি নিজে তদারকি করব।”পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে ওয়ার্ড সচিব, সুপারভাইজার, আঞ্চলিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করা হয়েছে।

রাষ্ট্রীয় আয়োজন ও সম্প্রচার ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে ঈদ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে।সরকারি উদ্যোগে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

হজ ও ঐতিহাসিক প্রেক্ষাপট ঈদুল আজহার সঙ্গে জড়িয়ে আছে পবিত্র হজের ঐতিহাসিক তাৎপর্য। এ বছর হজ পালনকারীরা ইতোমধ্যে আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের অন্যতম ফরজ আদায় করেছেন এবং মিনায় কোরবানির কাজ সম্পন্ন করছেন। হজরত ইব্রাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগ ও আনুগত্যের স্মৃতিকে ধারণ করে মুসলমানরা পালন করে থাকেন ঈদুল আজহার কোরবানি।

দীর্ঘ ছুটিতে উৎসবের আমেজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি (৫–১৪ জুন)। এর মধ্যে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের আগে দুই শনিবার অফিস খোলা ছিল সেই সিদ্ধান্তের অংশ হিসেবে।

যাত্রীসেবা ও সেবা প্রতিষ্ঠান ঈদের ছুটিতে যাত্রী হয়রানি রোধে খোলা রাখা হয়েছে দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন। যাত্রী সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন