পঞ্চগড় গাঁজার গাছসহ ১ জন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

শেয়ার করুন

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা কতৃক ৩ টি গাজার গাছ সহ আব্দুল মতিন( ৫৫) নামে এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার( ১৩ জুন) পঞ্চগড় মেহেনা ভিটা এর মরিচ ক্ষেত থেকে তার রোপণ ও চাষাবাদকৃত তাজা তিন টি গাজার গাছ সহ রাতে গ্রেফতার করা হয়।তিনি পঞ্চগড় অমর খানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের বাসিন্দা হাসেম আলী ছেলে আবদুল মতিন।

এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই, আবু তাহের, এস আই সাদেকুল, ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পঞ্চগড় সদর থানাধীন অমরখানা ইউপির মেহেনা ভিটা গ্রামের ধৃত আসামি আব্দুল মতিন (৫৫)কে মেহেনা ভিটা , সদর পঞ্চগড় এর মরিচ ক্ষেত থেকে তার রোপণ ও চাষাবাদকৃত তাজা তিন টি গাজার গাছ সহ রাত ১০.৪৫ টায় গ্রেফতার করা হয়।এব্যাপারে শনিবার (১৪ জুন) পঞ্চগড় সদর থানার এস আই মোঃ আবু হোসেন জানান মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  পঞ্চগড়ে জাল টাকার নোটসহ সংঘবন্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার
শেয়ার করুন

মন্তব্য করুন

;