চট্টগ্রামের বাঁশখালীতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় রাস্তা সহ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ১০০টি পরিবার।
উপজেলার কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকির পাড়া এলাকায় পানি চলাচলের জন্য স্থানীয় মানুষের বাড়ীর সামনে রাস্তার মাটির নীচ দিয়ে যে ড্রেইন নির্মাণ করা হয়েছিল ওই ড্রেইন দিয়ে এলাকার পানি চলাচল করত।বিগত কয় এক মাস পূর্বে জৈনিক ব্যক্তিরা জোরপূর্বক পানি চলাচলের জায়গাটিবন্ধ করে ঘর নির্মাণ করার কারণে একটু বৃষ্টি হলে এলাকার বাড়ী ঘর চলাচলের রাস্তা ডুবে জলবদ্ধতা সৃষ্টি হয় । ফলে কোথাও হাঁটু আর কোথাও কোমর সমপরিমাণ পানিতে সয়লাব। চরম বিপাকে পড়েছে এলাকার মানুষ সহ স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা। জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে।জলবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে রাস্তা মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে থাকা লোকজন বিষয়টি বার বার সমাধান করার চেষ্টা করলেও অভিযুক্তরা কারো কথা তোয়াক্কা করছেন না বরং উল্টো বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে বলে জানান ভুক্তভোগীরা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংশু না হওয়ায় সমাধানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান এলাকাবাসী।স্থানীয়রা আরো জানান,বাড়ি ঘর নির্মাণ করে পানি চলাচলের রাস্তা না রাখায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।পানি ঢুকে যাচ্ছে বসতভিটায়।এতে বাড়ছে মশা মাছির উপদ্রব। বিষয়টি নিয়ে আমরা তাদেরকে অবহিত করেও কোন কাজ হয়নি।বৃষ্টি হলে পুরো এলাকার মানুষ সীমাহীন কষ্টে পড়ে যায়। বিষয়টি সুষ্ঠু সমাধানে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য রিনা আক্তার বলেন,
জনৈক ব্যক্তিরা মাটি ভরাট করে ঘর বাড়ি নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়ায় পানি নিস্কাশন হচ্ছেনা।এক সময়ে ওই এলাকার দিয়ে পানি চলাচল করতো। সম্প্রতি পানি চলাচলের স্থানটি মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে।ঘটনার প্রেক্ষিতে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।


