চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির আগামী ২৮ জুন অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রবিবার(২২জুন)বিকাল সাড়ে ৪ টায় জলদী পৌরসভাস্থ সাফরান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ডাঃ এস এ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা সভাপতি ডাঃ মামুনুল ইসলাম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আশেক এলাহি রনি।
আরো-ও উপস্থিত ছিলেন বাঁশখালী শাখার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এস,এন রাসেল, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ও আজিজুল হক আজু, সহ-সভাপতি বাবলা ধর ও ননী গোপাল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক টিটু,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,সিনিয়র সদস্য কানিজ ফাতেমা,এম এ আজিজ,আজিজুল হক,মোঃ হাসান প্রমূখ।


