বাঁশখালীতে হক স্পোর্টস গার্ডেন এরিনা’র শুভ উদ্বোধন

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে হক স্পোর্টস গার্ডেন এরিনা নামে একটি স্পোর্টস জোনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন)বিকাল ৫ টায় উপজেলার সরল ইউনিয়নের দেলা মার্কেট এলাকায় এই কমপ্লেক্সটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ শফিউল্লাহ,সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু,রেফারি বিটু রাজ বড়ুয়া,বাঁশখালী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি এটি এম কফিল উদ্দীন,পৌরসভা যুবদল নেতা মতুজা আলী,সাংবাদিক মিজান বিন তাহের,রুবেল শাহাদাত চৌধুরী,খোরশেদ আলম চৌধুরী,নুরুল কবির, সাইদনুর সিদ্দিকী মানিক,সাইফুর নুর ইসলাম,মামুনুর রশীদ,নাজিম উদ্দীন বাহাদুর, মাহেদুল হক,মোঃ রাকিব প্রমূখ।
জানা গেছে,প্রায় চার গন্ডা জায়গায় গড়ে ওঠা এই হক স্পোর্টস গার্ডেন স্পোর্টস জোন ফুটবল,ক্রিকেট,
ব্যাটমিন্টন খেলার সুব্যবস্থা আছে।যেখানে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট ফ্রী দিয়ে খেলাধুলার করা যাবে।উদ্বোধন কালে অতিথিরা বলেন,এই স্থানে এরকম স্পোর্টস জোন প্রশংসনীয় উদ্যোগ।এভাবে খেলাধুলার ব্যবস্থা হলে তরুণ প্রজন্ম আর মাদকের দিকে ঝুঁকে পড়বে না।

আরও পড়ুন  ইকবাল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন দক্ষিণ হালিশহর ক্রীড়া সংঘ জুনিয়র
শেয়ার করুন

মন্তব্য করুন