বাঁশখালীতে এডভোকেট নাছির উদ্দীনের পিতা শফিকুর রহমানের জানাজা সম্পন্ন

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাছির উদ্দীন পিতা শফিকুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহে…রাজেউ)।

বুধবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।মারা যাওয়ার সময় তার বয়স হয়ছিল ৭০ বছর।তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বাদে আছর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পরে মরহুমের পুরাতন বাড়ি অলশিয়া পাড়া জামেমসজিদের মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়ের মাহামুদুল ইসলাম চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,বাঁশখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।জেলা আদালতের সাবেক পিপি এডভোকেট কফিলউদ্দিন চৌধুরী,জেলা দায়রাজজ আদালতের জিপি এডভোকেট কাশেম,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়ের কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান আহমদ,পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম আয়ুইব,সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন,আকতার চেয়ারম্যান,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জামাল হোসেন,এডভোকেট শওকত ওসমান,বিএনপির নেতা শাহেনেওয়াজ চৌধুরী অভি,এডভোকেট নেজাম উদ্দীন,উপজেলা যুবদলের আহবায়ক রাসেল চৌধুরী, এডভোকেট সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব দিদারুল আলম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর,ফরহাদুল ইসলাম, সদস্য এস এম তৈয়ব,এডভোকেট জসিম উদ্দিন,এড. দিদারুল ইসলাম,বিএনপি নেতা বখতিয়ার উদ্দিন,নুরুল ইসলাম মেম্বারসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আরও পড়ুন  খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুইমারায় সংঘর্ষের পর টহল জোরদার
শেয়ার করুন

মন্তব্য করুন