বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল এই দলের প্রাণ তারেক রহমান,তাকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার সহ্য করা হবেনা বলে কঠোর হুশিয়ারী উচ্চারণ করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান লিয়াকত আলী। সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার জলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের প্রতিবাদে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন। বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মোস্তাক আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


