চট্টগ্রামের বাঁশখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
অভিযানে মোঃ জাফর আলম (৫০) নামক একজনকে ২ টি বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়।
সোমবার (১৪ জুলাই)দুপুর ১২ টায় দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ফুটখালী ব্রিজ দক্ষিণ পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চেকপোস্ট বসিয়ে অভিযান কালে যাত্রীবাহী এস আলম চট্র- মেট্রো- ব১১-১৪৫৭ বাসের D4 সিট থেকে মোঃ জাফর আলমকে দুইটি বন্দুকসহ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ২ নম্বর ধলই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম ধলই আব্দুর রহমান টেন্ডারের বাড়ি এলাকার মৃত আলী হোসেনের পুত্র। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।


