বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক;

শেয়ার করুন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বিকেলে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।

আজ দুপুরের সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন  মুনিরুল মান্নান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভা
শেয়ার করুন

মন্তব্য করুন