বাঁশখালীতে টানা বৃষ্টি জোয়ারের পানি বেড়ে যাওয়ায় সরল ইউনিয়নে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে।
উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন জায়গায় নদের বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে করে অনেকের ফসলের মাঠ ও মৎস্য খামার প্লাবিত হয়েছে। স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন অনেকে। ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রবিবার ২৭ জুলাই সরজমিনে গিয়ে দেখা যায়, সরল বাজারের দক্ষিণে ২নং ওয়ার্ড সংলগ্ন বেড়িবাঁধ ডিঙ্গিয়ে লোকালয়ে পানি ডুকছে।
স্থানীয়রা বলেন,দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বেড়িবাঁধটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই বেড়িবাঁধটির বেহাল দশার কারণে শুধু শিশুরা নয়, পুরো এলাকার মানুষই ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে সামান্য বৃষ্টি দিলে রাস্তাটি কাদা হয়ে যায়। শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে অনেক দেরি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের দক্ষিণ সরল তথা গন্ডামারা ইউনিয়নের বেশ সংখ্যক মানুষের এ রাস্তাটি উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র পথ। প্রতিদিন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন ধরে তা অবহেলিত অবস্থায় পড়ে আছে। বিকল্প কোনো পথ না থাকার কারণে দিন দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় কাদা। ভারী বৃষ্টি হলে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে লোকালয়ে পানি ডুকে।স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ দ্রুত এ বেড়িবাঁধ সংস্কারের অনুরোধ।


