তোমাদের মাঝে লুকিয়ে আছে আগামীর ডিসি, ইউএনও-ম্যাজিস্ট্রট;ফরিদা খানম

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জয়িতা কর্নার ও ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।অনুষ্ঠানে শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই হলে আগামীর বাংলাদেশ,তোমাদের মাঝে লুকিয়ে আছে,

ডিসি, ইউএনও-ম্যাজিস্ট্রট সহ দেশের আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব।আজ আমরা যে স্থানে বসেছি,আগামীতে সে স্থানের কর্ণদার হবে তোমরাই। তাই সে স্বপ্ন লালন করে এগিয়ে যেতে হবে। আমরা যখন পড়াশোনা করতাম তখন শিক্ষকেরা শিক্ষক মহোদয় গণরা বেত দিয়ে আমাদের মারতেন,কিন্তু আজ সে সব নেই।তোমরা এখন আধুনিক প্রজন্ম। তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ।আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাও আমাদের এই স্থানে বসার যোগ্যতা অর্জন করবে সেটাই প্রত্যাশা করি। মঙ্গলবার বিকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে ‘স্বাস্থ্যই শক্তি, স্বপ্নেই গতি, সাহসেই সাফল্য’ শীর্ষক আলোচনা সভা বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।এ সময় অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি মোঃ জসিম উদ্দিন,মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার এয়ার মোহাম্মদ,যুব উন্নয়ন অফিসার মোঃ শওকতুজ্জামান,নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রায়ছড়া প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ, সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী, মাওলানা মোঃ ওসমান প্রমুখ।এর আগে জেলা প্রশাসক ফরিদা খানম-সহ বাঁশখালী প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের অংশগ্রহণে মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন,বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ ও র‍্যাম্পসহ ওয়াশ কর্নার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। বাঁশখালীতে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়।সর্বশেষ পৌরসভা নেয়াজর পাড়া এলাকায় পানি সরবরাহ পাইপ লাইন ও গৃহ সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের স্বাধীনতা দিবস উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন