চলতি বছর চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রাম সরকারী কলেজিয়েট স্কুল থেকে উত্তির্ন কৃতী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারী’২৫ ইং বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য এস এস সি পরীক্ষায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে অংশগ্রহণকৃত ছাত্রদের অভূতপূর্ব সাফল্যের জন্য কৃতী ছাত্রদের কৃতিত্বের স্বিকৃতি ও অনুপ্রেরনা সুষ্ঠি করতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ৪০৫ জন কৃতী শিক্ষার্থীবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন এম. এ মালেক, সম্পাদক- দৈনিক আজাদী ও সভাপতি, চট্টগ্রাম কলেজিয়েটস (চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি) । অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ তজল্লী আজাদ, প্রধান শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম কলেজিয়েটস এবং মোস্তাক হোসাইন, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কলেজিয়েটস। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দসকাল ১০.৩০ মিনিটে এম. এ মালেক সম্পাদক, দৈনিক আজাদী ও সভাপতি, চট্টগ্রাম কলেজিয়েটস অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতি তাঁর বক্তেব্য বিদ্যালয়ের অতীত ও বর্তমান সময়ের সাফল্য গাঁথা অতিথিবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং স্বনামধন্য এ বিদ্যালয়ের সাফল্য অব্যহত রাখার আহবান জানান। অতিথিবৃন্দ বিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে এ কৃতিত্বের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


