ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে বাঁশখালীতে জামায়াতের বিজয় র‌্যালী

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট )বিকাল ৫ টায় উপজেলা জামায়াতের আয়োজনে র‌্যালীটি জলদী মিয়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী। মাওলানা জহিরুল ইসলাম,বাঁশখালী উপজেলা শাখা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল,বাঁশখালী উপজেলা শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আরিফ উল্লাহ,পৌরসভার জামায়াতের আমির মাওলানা আবু তাহের,পৌরসভা জামায়াতে সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন সিকদার,বাঁশখালী শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা জোবায়ের আহমদ,সাবেক পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার,চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আব্দু রহিম প্রমূখ।

আরও পড়ুন  বাঁশখালীতে সড়ক উন্নয়নে অনিয়মঃধুলাবালুতে অতিষ্ঠ জনজীবন
শেয়ার করুন

মন্তব্য করুন