রোটারি আন্তর্জাতিকের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন নির্বাচিত হওয়ায় এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ২০১৭-২০১৮ রোটাবর্ষের ড্রিম প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে, ফোরাম প্রেসিডেন্ট শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার পিডিজি খায়রুল আলম। গত ০৯ আগস্ট সন্ধায় নাসিরাবদস্ত পুলিশ অফিসার্স রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবর্ধনা সভা আলমগীর চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পিডিজি ড. তৈয়বের নেতৃত্বে ২০১৭-২০১৮ রোটাবর্ষের দেশব্যাপী বিশেষ উদাহরণ সৃষ্টি করা সেবা কর্ম নিয়ে আলোচনা করেন ঢাকার সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি কামরুজ্জামান টিপু, মো. রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, জাহেদা আক্তার মিতা, আশীষ দত্ত, ছাইফুল হুদা সিদ্দিকী, মো. রকি উদ্দিন পিনন, মীর মোতাহার হোসেন, আরশার রাশেদ ইউসুফ, মীর নাজমুল আহসান রবিন, পাস্ট ফার্স্ট লেডি ফারজানা হক রূপসা প্রমুখ। রোটারি সাগরিকার পিপি খনরঞ্জন রায় কর্তৃক সংবর্ধিত অতিথির সংক্ষিপ্ত জীবন ক্রম পাঠ করার পর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পিডিজি ড. তৈয়ব চৌধুরী। অজানা রোগীর সহায়তাকারী নেসার ফাউন্ডেশনের সিইও মো. নেসার উদ্দীন-এর হাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের জন্য বিশেষ সহায়তা হস্তান্তর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র্যাফেল ড্র ও রুচিকর ডিনারের মাধ্যমে সংবর্ধনা সভা শেষ হয়।


