পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের বসন্তজোত এবং বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় বড় সরো ফাটল দেখা দিয়েছে বৃষ্টির কারণে প্রবল স্রোতে এই ফাটল তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহনসহ পথ চলাচল করছে সাধারন মানুষ।
স্থানীয় শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী জানান,বালাবাড়ি এলাকায়
মহাসড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের সংস্কার করায় এ মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি রয়েছে বলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অতি বৃষ্টি ভারত থেকে নেমে আসা ঢলে তুলশিয়াবিল খালের পানি ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন শালবাহান বালাবাড়ি বসন্তজোতের পাকা রাস্তার অদূরে প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় জানান বালাবাড়ি এলাকায় সড়কে দ্রুত মেরামত না হলে যেকোনো সময় রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়ে যেতে পারে, যা যোগাযোগ ব্যবস


