সন্দ্বীপ আজিমপুর উচ্চ বিদ্যালয়ের আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৯ আগষ্ট ২০২৫ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।খেলায় মেঘনা দল ট্রাইবেকারে যমুনা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রংগনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো.মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সরকারি হাজি এবি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এস এম আবুল হাশেম।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার,এহসান জামিল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান ,সরকারী হাজি এবি কলেজের সহকারী অধ্যাপক মনিরুল আলম ,প্রভাষক নুরুল আবছার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক,শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের কাছে চ্যাম্পিয়নস ট্রপি তুলে দেন।প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত উভয় দলকে তাদের চমৎকার ক্রিড়া নৈপূন্য প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।লেখা পড়ার পাশাপাশি এধরণের খেলাধুলা ছাত্র/ছাত্রীদের শরীর ও মনকে প্রফুল্ল রাখবে।তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চাও চালিয়ে যেতে হবে।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বলেন উভয় দল আজকের এই ফাইনাল খেলায় অত্যন্ত চমৎকার ক্রিড়া নৈপূন্য প্রদর্শন করেছেন।তিনি বিজয়ী এবং বিজিত উভয় দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যাক্ত করেন আসন্ন আন্ত: উপজেলা স্কুল টুর্নামেন্টেও আজিমপুর উচ্চ বিদ্যালয় ভালো করবে।তিনি টুর্নামেন্টে আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


