বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি কর্তৃক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদেরকে পুরস্কার প্রদান

মোঃ জাকির হোসেন (বাবলু) দুর্গাপুর রাজশাহী;

শেয়ার করুন

রাজশাহী দুর্গাপুর উপজেলার সদর ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত দুরন্ত মডেল একাডেমিতে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্তদেরকে সনদপত্র, বৃত্তি টাকা, ক্রেস্ট বিতরন এবং ৫ আগস্ট চিত্রাংকন প্রতিযোগিতার ক, খ, গ বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা এবং শেষে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি দুরন্ত মডেল একাডেমি আসাদুজ্জামান বিপুল,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আতিকুর ইসলাম, এস আই মো: সাইদুর রহমান ডি,এস,বি, দুর্গাপুর থানা, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও মেহেদী হাসান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম রঞ্জু বিশিষ্ট  ব্যবসায়ী ও বিএনপি নেতা, শ্রী সুনীল সাবেক কাউন্সিলর ৭নং ওয়ার্ড,  দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহসিন আলী,৭ নং বি,এন,পির নেতা মোঃ শামীম আনোয়ার টুটুল, দুরন্ত মডেল একাডেমি ম্যানেজিং কমিটির সদস্য  জাকির হোসেন বাবলু,  ব্র্যাকের কর্মরত  মোতাহার হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের বিভিন্ন পত্রিকার সম্মানিত সাংবাদিকবৃন্দ, অত্র একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের বাংলাদেশ  কিন্ডার গার্ডেন সোসাইটি অ্যাসোসিয়েশনের অধীন  দুর্গাপুর উপজেলার ৬ টি কেজি স্কুলের মোট ৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন, এতে ৯টি ট্যালেন্টপুলে ও ১৫ টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়, তার মধ্যে  দুরন্ত মডেল একাডেমির ৭ টি ট্যালেন্টপুলে ও ২টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

উক্ত ফলাফল প্রকাশ হওয়ায় বিভিন্ন অতিথি তাদের বক্তব্যের মধ্যে এ দুরন্ত মডেল একাডেমির  গৌরবময় ফলাফলের জন্য প্রশংসা করেন, এবং এই প্রতিষ্ঠানের জন্য সবাই উত্তম মঙ্গল কামনা করেন।

বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, বৃত্তির টাকা (এককালীন) ও ক্রেস্ট বিতরণ করা হয়, ৫ ই আগস্ট চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয়র মাঝে পুরস্কার বিতরণ করা হয়, সবশেষে সভাপতি অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন  ঢাকা ব্যাংক পিএলসি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চুক্তি
শেয়ার করুন

মন্তব্য করুন