বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা :

শেয়ার করুন

বাঁশখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে মোঃ আরিয়ান নামে ২ বছর ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায় শিশুটি।

মৃত শিশু উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড়বাড়ি এলাকার যুবদল নেতা ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ, চট্টগ্রামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোবিনুল হকের ছেলে।

প্রতিবেশীরা জানিয়েছেন, দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর, প্রধান উপদেষ্টা মোঃ হোসাইন সিকদার, হাসান মুরাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা প্রাবন্ধীক ও লেখক নুরুল মোহাম্মদ কাদের, ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন চৌধুরী, সাংবাদিক,মোঃ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ আরিফ উল্লাহ, জাহিদুল হক চৌধুরী মার্শাল, মাস্টার মোঃ ইউছুফ, মোঃ ইলিয়াস চৌধুরী, মোঃ নুরুল হক সিকদার ও গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ এনামুল হক সিকদার, সহ সভাপতি এডভোকেট আজিজুল হক,পূর্বধারা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন, সহ সভাপতি মোঃ আলী হায়দার চৌধুরী আসিফ , সাধারণ সম্পাদক, “মোঃ ফরিদুল ইসলাম” যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শফিউল আলম, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক আজম, সহ অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিদ্ওয়ানুল হক মাতব্বর, দপ্তর সম্পাদক উৎপল চৌধুরী সঞ্জয়, প্রচার সম্পাদক মোঃ নাঈম উদ্দিন মাহফুজ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবু ছালেক, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান মিয়াজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ খালেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ মঈন উদ্দিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এ কে এম দিদার, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহিউদ্দিন, আতাউর রহমান চৌধুরী রুবেল, নির্বাহী সদস্য মওলানা মোঃ কাজেম রেজা, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, মোঃ ইজাজুল হক সিকদার সোহাগ, মোঃ জসিম উদ্দিন, আব্দুল গফুর, প্রমুখ।

আরও পড়ুন  ৩৫ লক্ষ টাকার দেনমোহরে এম এ আজিজের মেজো ছেলের শুভ আকদ
শেয়ার করুন

মন্তব্য করুন