রাজশাহী দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জাকির হোসেন (বাবলু) দুর্গাপুর প্রতিনিধিঃ

শেয়ার করুন

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে (র‍্যাব-৫) এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আলী জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে, মজনু মোল্লা একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে ও মতিউর রহমান বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য, তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করি, গ্রেফতারকৃত আসামিদের দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন  বাঁশখালীর সেই বহিষ্কৃত চেয়ারম্যান মজিবুল হক বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
শেয়ার করুন

মন্তব্য করুন