লক্ষ্মীপুরে সাজা প্রাপ্ত আসামীকে সংবাদে সন্ত্রাসী লিখায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

তারেক মাহমুদ লক্ষ্মীপুর।

শেয়ার করুন

লক্ষ্মীপুরে স্থানীয় এক সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছোট কাউসারকে সন্ত্রাস লিখে সংবাদ প্রচার করায় সংবাদকর্মী তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে।

৩রা সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১ দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রোয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার।

এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ সংবাদ কর্মী।

তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া রিপোর্টার ও স্থানীয় লক্ষ্মীপুর টাইমস এর স্টাফ রিপোর্টার।

ছোট কাউসার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ছাত্রদল নেতা। সে চন্দ্রগন্জের ওমর ফারুককে গুলি করে হত্যার মামলার যাবাজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী ও মামুনুর রশীদ হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। তাছাড়া, গত ২৪ সালের ৭ আগস্ট প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার হয় সে। যদিও পরে আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ছাত্রদল।

তাছাড়া, গত বছরের ১৪ ডিসেম্বর দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত ‘ লক্ষ্মীপুরে দাবড়ে বেড়াচ্ছে অর্ধশত সন্ত্রাসী বাহিনী’ হেডলাইনের নিউজে বলা হয় – বর্তমানে লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলের ত্রাস জিসান বাহিনীর নেতৃত্বে রয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিপুর গ্রামের কাউসার ওরফে ছোট কাউসার। কাউসারকে মামুন বাহিনীর প্রধান মামুন হত্যা মামলায় যাবজ্জীবন, জামাই ফারুক হত্যা মামলায় মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। হত্যাসহ বিচারাধীন আরও এক ডজনের বেশি মামলা। এ বাহিনীর হাতে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর কাউসারের নেতৃত্বে জিসান বাহিনী এলাকায় অপহরণ, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।

এবিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বিভিন্ন মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, আশা করি দ্রুত সময়ে সে গ্রেফতার হবে। সাংবাদিককে হুমকির বিষয়টি নজরে এসেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

আরও পড়ুন  তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান

উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর রাত ৩ টায় চন্দ্রগন্জে বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে ২ পক্ষের গোলাগুলি হয় এবং এ মর্মে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনিয়ন ছাত্রদল এবং এক পক্ষ মিছিলও করে। তাতে আহত হয় ছোট কাউসার। এতে কাউসারের নামে সন্ত্রাস বলায় এ হুমকি প্রদান করে সে।

শেয়ার করুন

মন্তব্য করুন