মাতারবাড়িতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলারসহ ১৮ জেলে আটক

শেখ আব্দুল্লাহ, মহেশখালী :

শেয়ার করুন

মহেশখালী উপজেলার মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ‘অপারেশন সুরক্ষা’র অংশ হিসেবে কোস্ট গার্ডের জাহাজ অপূর্ব বাংলা এ অভিযান পরিচালনা করে। এসময় এফবি আল্লাহর দান নামের একটি ট্রলিং বোট অবৈধভাবে মাছ শিকার করতে গেলে সেটি জব্দ করা হয় এবং তাতে থাকা ১৮ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) শাকিব মেহবুব বলেন,“আটককৃত জেলেদের এবং জব্দ হওয়া বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক ট্রলার ও জেলেরা চট্টগ্রামের বাঁশখালী এলাকার। তারা মাতারবাড়ি সমুদ্রপয়েন্টে অবৈধভাবে মাছ ধরছিল।

আরও পড়ুন  তাড়াইলে প্রশংসায় ভাসছেন ৫৬৫ দিনে হিফয সম্পন্ন করা হাফেজ ফুয়াদ
শেয়ার করুন

মন্তব্য করুন