চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে র্যালীতে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৩) ও আইয়ুব আলী (৬০)।
এদিকে আহত মো. মাহফুজকে (৩৫) চমেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, জশনে জুলুসে পদদলিত হয়ে অথবা অসুস্থ হয়ে দুইজন মারা গেছেন।
হাসপাতালে সূত্র জানিয়েছে, জশনে জুলুসে মানুষের ভিড়ে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে।


