খাগড়াছড়িতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি

ফাহিম উদ্দিন, খাগড়াছড়িঃ

শেয়ার করুন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ(৩ বিজিবি) লোগাং জোন। মঙ্গলবার দুপুরে ৯ সেপ্টেম্বর ২০২৫, নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৩২ ঘনফুট কাঠ জব্দ করেন।

বিজিবি সুত্র জানায় , জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধ ভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি- র এমন উদ্যোগ প্রসংশনীয়।

আরও পড়ুন  খাগড়াছড়িতে দুর্গোৎসব উপলক্ষ্যে ৩ বিজিবির মতবিনিময় ও অনুদান 
শেয়ার করুন

মন্তব্য করুন