ঈদগাঁওয়ে বালির গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও, কক্সবাজার।

শেয়ার করুন

দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র বনের জমিতে অবৈধভাবে বড় বড় গর্ত করে উত্তোলন করেছেন বালি। সে বালির গর্তের পানিতে পড়ে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। থানা পুলিশ প্রাথমিক প্রক্রিয়া শেষে লাশ মর্গে প্রেরন করেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদরাতুল মুনতাহা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যম গজালিয়া রাজঘাট গ্রামের মো. সাগরের কন্যা।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গেল বছর রাজঘাট বনবিট এলাকা থেকে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালি পাচার করে স্থানীয় হোছন মাঝি ও নুরুল হুদা নামের দু’ব্যক্তি। বালি তুলতে গিয়ে ঐ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়। সে গর্তের পানিতে পড়ে মুনতাহার মৃত্যু হয়েছে।

পরিবারের দাবী, যারা বালির গর্ত করেছে শিশুটি মৃত্যুর জন্য তারাই দায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। ইসলামাবাদ ৯ নং ওয়ার্ড মেম্বার জুবাইদুল ইসলাম জুয়েল শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  আসামির পলায়ন: শিশুসহ পরিবারের সদস্যদের কারাগারে—উখিয়ায় তীব্র সমালোচনার ঝড়
শেয়ার করুন

মন্তব্য করুন