চান্দগাঁওয়ে ছিনতাইকৃত পৌনে ১৫ লাখ টাকা উদ্ধার: আটক-৫ জন 

ডেস্ক নিউজঃ

শেয়ার করুন

১১ সেপ্টেম্বর মহানগরীর চান্দগাঁও থানাধীন রেলস্টেশনস্থ বাদীর রফিক স্টোর নামীয় গোডাউনের সামনে হতে আসামী মোঃ সুমন, মোঃ আলী, মোঃ রাকিব, মোঃ মাঈন উদ্দিন সহ একাধিক অজ্ঞাতনামা লোকজন মিলে ভীতিসন্ত্রস্থ পরিবেশ সৃষ্টি করে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের একটি সাদা প্লাস্টিকের বস্তায় নগদ ১৯,৭৩,৪০০/-(উন্নিশ লক্ষ তিয়াত্তর হাজার চারশত) টাকা ও ০১টি কালোব্যাগে থাকা নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা এবং ০১টি এ্যান্ডয়েড ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে গত ১০সেপ্টেম্বর রাতে চান্দগাঁও থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২০২৫ইং, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন। ২০০২ এর ৪(১)/৫ দায়ের করা হয়েছে।

উল্লেখিত ঘটনায় থানার ইনচার্জ মোঃ জাহেদুল কবির সত্যতা নিশ্চিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য এসআই (নিঃ) আজিজুল হক, এসআই (নিঃ) ইমরান ফয়সাল ফোর্স নিয়ে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে ১নং আসামি মোঃ সুমন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দ্বারা পুলিশ সহ লোকজনকে জখম করার আস্ফালন করে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে।

একপর্যায়ে আভিযানিক টিম গুলি ফায়ার করে স্থানীয় লোকজনের সহায়তায় আসামী ১। মোঃ সুমন (৩০) ২। মোঃ আলী (৪৫)দ্বয়কে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি টিপছোরাসহ ছিনিয়ে নেওয়া টাকা ১,৪২,০০০/- (একলক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে চান্দগাঁও থানা পুলিশ পৃথক পৃথক অভিযান করে লক্ষীপুর জেলার চৌধুরীঘাট এলাকা হতে ঘটনায় জড়িত অপর আসামী ৩। মোঃ রাকিব (৩২) সহ তাহার সহযোগী আসামী ৪। মোঃ ফয়সাল (১৯) ও ৫। মোছা: কাজল আক্তার (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃতদের নিকট হতে ছিনিয়ে নেওয়া বাকি ১৩,১৯,৬৩০/- (তের লক্ষ উনিশ হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি জাহিদুল করিম।

আরও পড়ুন  মৃত্যুফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
শেয়ার করুন

মন্তব্য করুন