নির্বাচনে দূর্নীতিবাজদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, লক্ষীপুরে অধ্যাপক আশরাফ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুরঃ

শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, আপনারা ডাকসু নির্বাচন দেখেন নাই.? সেখানে সকল ইসলাম পন্থি দল ঐক্যবদ্ধ হয়েছে। সবাই প্যানেল দিয়েছে। কিন্তু সেখানে বলা হয়েছে দূর্ণীতিনাজ, খুনিদের প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবো। এদেশে শিক্ষিত ছাত্র সমাজ একটি জবাব দিয়েছে। যেখানেই নির্বাচন হবে, এ সচেতন ছাত্র সমাজ দূর্নীতিবাজদের দাঁত ভাঙা জবাব দিবে। যারা দুর্নিতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের লিল্লাহ জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।সমাবেশ শেষে একই দাবিতে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষীন করে বিক্ষোভ মিছিল করেন তারা।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, সংস্কার, গনহ*ত্যা*র বিচার এই তিনটি দাবি আমাদের। দাবিগুলো গণদাবিতে পরিনত হয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। বাংলাদেশের মানুষের ভোট পরিবর্তনশীল তাই নির্বাচনের আগে বলা যাবে না কে বড় দল আর কে ছোট দল,এখন সময় পরিবর্তন চাই।আমরা ইসলামী সকল দল ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে আমরা ইসলামকে রাষ্ট্রিয় ক্ষমতায় নিবো ইনশাআল্লাহ।

এতে জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও মাওঃ ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন। সমাবেশ দাবীগুলোর প্রতি সমর্থন জানিয়ে আরোও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নূর মোহাম্মদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা খোরশেদ আলম, সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, হেফাজতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক মাওলানা মুনজুরল ইসলাম আরো অনেকে।

আরও পড়ুন  লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা
শেয়ার করুন

মন্তব্য করুন