ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের নবীন বরণ “আমাদের পরিচিতি’২৫ সম্পন্ন

মোঃ শাহারিয়া রেজা, জিসাদঃ

শেয়ার করুন

ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের নবীন বরণ “আমাদের পরিচিতি” ২০২৫ সম্পন্ন
মোঃ শাহারিয়া রেজা জিসাদ

আজ শনিবার, ১৩ সেপ্টেম্বর, রাজধানীর শাহবাগ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটস্, ট্রমা সিপি ও শ্যামলী ম্যাটস্-এর যৌথ নবীন বরণ “আমাদের পরিচিতি” অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেছিল ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট।

অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা পর্ব দুপুর ১টা পর্যন্ত চলে। বিরতির পর বিকাল ২:৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক পর্ব, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাণবন্ত পরিবেশনায় চলতে থাকে।

আলোচনা পর্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামলী ম্যাটসের লেকচারার ডা. রাকিবা নাজরিন। উদ্বোধনী বক্তব্য দেন ট্রমা আইএমটি-র শিক্ষার্থী মনিরুল ইসলাম জীবন। এরপর হেলথ ল্যাবের প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, শ্যামলী ম্যাটসের অধ্যক্ষ ডা. নাতাশা হারুন মালিহা, ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটসের অধ্যক্ষ ডা. মোহাম্মদ তাইজুল ইসলাম তালুকদার, ট্রমা সিপি’র অধ্যক্ষ মনজু বেগম এবং ট্রমা উইমেন ম্যাটসের অধ্যক্ষ ডা. কাউসার জাহান জেরেন বক্তব্য রাখেন। আলোচনা পর্বের সমাপ্তি ঘটে ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক তানজিনা খানের অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করেন। এছাড়াও, জনপ্রিয় কণ্ঠশিল্পী অমিত কুমার ভৌমিক অপু ও জিসান বিন হাফিজুর তাঁদের সুরেলা পরিবেশনায় মঞ্চ মাতান। সাংস্কৃতিক পর্বের সঞ্চালনা করেন আজহারুল হক রামিন ও ইসরাত জাহান মুনিয়া।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতি ছিল উৎসবমুখর। প্রাণবন্ত, সুশৃঙ্খল এবং আবেগঘন এই আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

আরও পড়ুন  আলীকদমে চেক বই নিয়ে ষড়যন্ত্র, ঋণের টাকা আত্মসাৎ।(পর্ব ১)
শেয়ার করুন

মন্তব্য করুন