চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র এবং ফ্রোবেল একাডেমীর যৌথ উদ্যোগে অদ্য ১৪/০৯/২০২৫ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে অটিজম বিষয়ক ÒThe Evolving landscape of Autism & Neurodiversity” শীর্ষক সাইন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অটিজম আক্রান্ত শিশুদের অত্যাধুনিক উপায়ে রোগ সনাক্তকরণ ও ম্যানেজমেন্ট বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ভারত থেকে আগত প্রখ্যাত সাইকোলজিষ্ট ও সাইকোথেরাপিষ্ট মিসেস মাসাররাত তাভাওয়ালা ও সেনসোরি থেরাপিষ্ট মিস আরওয়া বাট্টিওয়ালা, ফ্রোবেল প্লে স্কুলের ফাউন্ডার ডিরেক্টর ও প্রিন্সিপাল হাওরা (তেহসিন) জোহায়ের ও নিঃষ্পাপ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধি সেবামূলক প্রতিষ্ঠানের চিকিৎসক ও থেরাপিষ্টগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নিওনেটাল বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ও ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. দিদারুল আলম, শিশু নিওরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. বেলাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিশু নিওরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেহানা আহমেদ। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এধরনের গুরুত্বপূর্ণ সাইন্টেফিক সেমিনার আয়োজনের জন্য হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র ও ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, ফ্রোবেল প্লে স্কুলের প্রিন্সিপাল হাওরা (তেহসিন) জোহায়ের ও নিঃষ্পাপ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. বাসনা মুহুরী, কী নোট স্পিকার মিসেস মাসাররাত তাভাওয়ালা ও মিস আরওয়া বাট্টিওয়ালা কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের গুরুত্বপূর্ণ সেমিনারের মাধ্যমে অংশ গ্রহণকারীগণ অটিজম বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন, যা অটিজম ও প্রতিবন্ধি শিশুদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


