ঢাকা ব্যাংক পিএলসি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চুক্তি

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন:

শেয়ার করুন
ঢাকা ব্যাংক পিএলসি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চুক্তি সম্পাদন
ঢাকা ব্যাংক পিএলসি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের অনলাইনে টিউশন ফি কালেকশন সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়।  ১৪ সেপ্টেম্বর  ঢাকা ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাক আহমেদ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া চুক্তিতে স্বাক্ষর করেন।
 এসময় ঢাকা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন .সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওন অফিসের ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বদরুল আলম শাহরিয়ার, এসএভিপি মো. সাইফুর রহমান  এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ল্যাব মেডিসিন বিভাগের পরিচালক প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোজাম্মেল হক শরিফি, প্রফেসর বাবুল ওসমান, প্রফেসর তাহেরা বেগম  প্রমুখ।
 এ উপলক্ষে কলেজ গ্যালারীতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ’তারুণ্যের উৎসব’ শীর্ষক ফিন্যান্সিয়াল লিটারেসি সংক্রান্ত একটি সচেতনতামূূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডিজিট্যাল ব্যাংকিং সেবার মধ্যে নিয়ে আসার জন্য গুতুত্বারোপ করা হয়।  এছাড়া তাদের আর্থিক স্বক্ষমতা অর্জনের বিষয়েও আলোচনা করা হয়। ছাত্র-ছাত্রীরা এ্যাপস এর মাধ্যমে তাদের বেতন প্রদান ও বিভিন্ন লেনদেন করতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো. মোস্তাক আহমেদ বলেন, নিঃসন্দেহে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বাংলাদেশে অন্যতম একটি বেসরকারী ও বড় হাসপাতাল। হাসপাতালটি দেখেই আমি অভিভ‚ত হয়েছি। প্রচুর রোগী এখানে সেবা নিতে আসে। আপনাদের প্রতি আস্থা ও বিশ্বাস আছে বলেই এতো রোগী এখানে আসে। তিনি এই হাসপাতালের সাথে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। হাসপাতালের জন্য তিনি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সম্ভাব্যতা সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন  সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রফেসর (ডাঃ) মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে পদক প্রদান
শেয়ার করুন

মন্তব্য করুন