তাড়াইলে প্রশংসায় ভাসছেন ৫৬৫ দিনে হিফয সম্পন্ন করা হাফেজ ফুয়াদ

আমিনুল ইসলাম রিপন কিশোরগঞ্জ তাড়াইল

শেয়ার করুন

কিশোরগঞ্জের তাড়াইলের সর্ব মহলে, প্রশংসায় ভাসছেন ৫৬৫দিনে হিফয সম্পন্ন করা দারুল কোরআন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মো: আসিকুল ইসলাম ফুয়াদ।

জানা যায়, তিনি উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের রিকশা চালক আমিরুল ইসলামের বড় ছেলে। সম্প্রতি কওমি মাদ্রাসা ভিত্তিক সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিনে অনুষ্ঠিত হওয়া হিফজুল কোরআন পরীক্ষায় ১ম স্থান অর্জন করায় গর্বিত বাবা -মা সহ এলাকাবাসী।

দারুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদু্ল্লাহ বিশেষ কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষে কথা বলেন, সহকারি শিক্ষক মাওলানা সোহাইল শাহীন।তিনি বলেন- মো: আসিকুল ইসলাম ফুয়াদ একজন মেধাবী শিক্ষার্থী, সে সবসময় পড়াশোনায় মনোযোগী, অত্র মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৩শ ৫০জনের অধিক, কিন্তু সে অধ্যাবসায়ের ক্ষেত্রে সবার চেয়ে আলাদা এবং অনেক মেধাবী পড়ালেখার প্রতি আগ্রহ অনেক বেশি ।

হাফেজ আসিকুল ইসলাম ফুয়াদের পিতা মো: আমিরুল ইসলাম বলেন- আমি ও আমার পরিবার অত্যন্ত নিম্নবিত্ত। আমি রিকশা চালিয়ে আমার ছেলের পড়াশুনা খরচ চালাচ্ছি এবং এই ছেলের জন্য যেটুকু অর্থ-সম্পদ আছে সবকিছু ত্যাগ করতে আমি রাজি আছি। আল্লাহ তায়া’লা যেন আমার ছেলেকে একজন আলেম হিসেবে কবুল করেন, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
তাড়াইল উপজেলা বাসির পক্ষ থেকে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম রিকশা চালক বাবার প্রতি সম্মান অভিনন্দন জানান, এবং তিনি বলেন পরিবারের প্রত্যেক বাবায় যদি প্রত্যেকটি সন্তানের প্রতি এরকম গুরুত্ব দেয় তাহলে শুধু উপজেলা নয়, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে সুশিক্ষায় শিক্ষিত জাতি তৈরি হবে।

আরও পড়ুন  পেকুয়া পৌরসভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেয়ার করুন

মন্তব্য করুন

;