হালিশহরে প্রস্তুতি মূলক ম্যাচে সাদা দল জিতেছে

ক্রীড়া ডেস্ক:

শেয়ার করুন

আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে একাডেমির সদস্যদের সাদা দল ৪-৩ গোলে কমলা দলকে পরাজিত করে। সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের কাজল২ টি, রাহুল ও হাসান ১টি করে এবং পরাজিত দলের হয়ে আরিফ ২টি ও তৌসিফ ১টি গোল পরিশোধ করেছে। জয়ী কমলা দল সমন্বিত একাদশ গঠন করে কাল শনিবার বিকেলে আমন্ত্রিত (অ-১৭ সবুজ)দলের সাথে খেলবে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার‌ বিকেলের খেলাটি পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী শাখাওয়াত হোসেন ও সাইদুল ইসলাম। প্রস্তুতি মূলক ম্যাচ পরিদর্শন করেছেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং অভিভাবক সদস্য ‌শান্তু দাশ।

আরও পড়ুন  দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বাঁশখালীর ছাত্র সাইদ, নয়নের বাজিমাতে পিডিবির জয়
শেয়ার করুন

মন্তব্য করুন