পটিয়ায় জামায়াতের সীরাতে রাসূল (স.) শীর্ষক আলোচনা সভা ও উপহার বিতরণ

শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন শাখার উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষ্যে “সীরাতে রাসূল (স.)” শীর্ষক আলোচনা সভা ও উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটিখাইন ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. বোরহান উদ্দিন। সঞ্চালনা করেন সহ-সভাপতি আশিকুল মোস্তফা তাইফু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী বায়তুলমাল সম্পাদক জনাব আরিফুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারী সাইফুল হক।
বিশেষ অতিথি ছিলেন—পটিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, কালারপোল সাংগঠনিক থানা শাখার সহকারী সেক্রেটারী নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মু. তসলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ ব্যক্তিত্ব লিয়াকত আলী।

এছাড়া দারসুল কোরআন পেশ করেন উপজেলা সাংগঠনিক সেক্রেটারী মাওলানা রফিক বিন হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রঘু দে এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি পিপলু বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নেতা পারভেজ হোসেন, রাশেদ বিন হাফেজ, খোরশেদুল আলম, আহমদ হোসেন, রহিম উদ্দিন, আজগর আলী, রহিম বাদশা, সাইফুর রহমান, রাশেদুল হক আলমদারসহ ছাত্রশিবির প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, মু. তাফসীর ও রাহাত।

বক্তারা তাদের বক্তব্যে রাসূল (স.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বে চলমান অস্থিরতা দূরীকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তাঁর আদর্শই হতে পারে পথনির্দেশক।

অনুষ্ঠানে ভাটিখাইন ইউনিয়নের মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

আরও পড়ুন  এস আলমের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে
শেয়ার করুন

মন্তব্য করুন