আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে একাডেমির সদস্যদের সাদা দল ৪-৩ গোলে কমলা দলকে পরাজিত করে। সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের কাজল২ টি, রাহুল ও হাসান ১টি করে এবং পরাজিত দলের হয়ে আরিফ ২টি ও তৌসিফ ১টি গোল পরিশোধ করেছে। জয়ী কমলা দল সমন্বিত একাদশ গঠন করে কাল শনিবার বিকেলে আমন্ত্রিত (অ-১৭ সবুজ)দলের সাথে খেলবে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলের খেলাটি পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী শাখাওয়াত হোসেন ও সাইদুল ইসলাম। প্রস্তুতি মূলক ম্যাচ পরিদর্শন করেছেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং অভিভাবক সদস্য শান্তু দাশ।


