কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পৈতৃক জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৩ মহিলা আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত (জুম্মাবার) ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, মরহুম মুক্তিযুদ্ধা লাল মিয়ার ওয়ারিশরা তাদের পৈতৃক জায়গার উপর স্হাপনা নির্মাণ কাজ শুরু করে। এ সময় একই এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ও জুলাই বিপ্লব হত্যা মামলার অন্যতম আসামি বদিউল আলম আমিরের নেতৃত্বে তার সন্ত্রাসী ছেলে রাকিব আমীর, ইয়াবা কারবারি স্ত্রী সাবিনা ইয়াসমিনের ও অপর ভাড়াটিয়া সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধা লাল মিয়ার পুত্র দিদার কে অস্ত্রের মুখে জিম্মি করে নির্মান স্থলে এনে পূর্বের দাবীকৃত দশলক্ষ টাকা চাঁদার জন্য মারধর শুরু করে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের ও ব্যাপক মারধর করা হয়।
এতে আহত হয় লাল মিয়ার মেয়ে সায়েরা বেগম, রেহেনা আক্তার ও ছেলে বউ সাহেনা আক্তার। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আহতদের স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের দাবী উল্লেখিত সন্ত্রাসীরা তাদের কাছ থেকে দশলক্ষ টাকা চাদা দাবী করে আসছিলো দীর্ঘদিন যাবত। তা না পেয়ে এ হামলা করেছে বলে থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন বাদী মুক্তিযোদ্ধা লাল মিয়ার স্ত্রী মছুদা বেগম। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্হানীয় ইউপি সদস্য আমানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করেন এবং এলাকাবাসীকে ক্ষতিগ্রস্তদের পাসশ থাকার অনুরোধ জানান।
অভিযুক্ত বদিউল আলম আমিরের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়াই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
