সুনামগঞ্জের মধ্যনগরে ইউনিয়নে জিয়া সৈনিক দলের আংশিক কমিটি গঠন

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ)

শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আকাশ মিয়া। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম; সহ-সভাপতি মাফিকুল ইসলাম ও রকিব মিয়া; সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আহাদ মিয়া; সহ-সাধারণ সম্পাদক নজির হোসেন ও তুষার মিয়া; সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ; সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া; দপ্তর সম্পাদক আব্দুল মান্নান; সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম; ক্রীড়া সম্পাদক ইন্দ্র জিত; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ; ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন এবং মহিলা বিষয়ক সম্পাদক হলুদা আক্তার।

আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে জিয়া সৈনিক দল মাঠে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

আরও পড়ুন  বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা জব্বারের বাবার মৃত্যুতে "সংগ্রাম" সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ 
শেয়ার করুন

মন্তব্য করুন