ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লেসহ আটক- ১

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লেসহ আটক- ১

সামজাদ জসি, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন ও ফোনের ডিসপ্লেসহ এক জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে উপজেলার ধরখার ইউনিয়নে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ধরখার বাসস্ট্যান্ডের দক্ষিনে ভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬০০টি বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লে, ১৩০ টি মোবাইল সেট ও এসব মালামাল বহনকারী একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৭৮ হাজার টাকা। এসময় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আটকৃত গাড়ি চালক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন এলাকার মৃত আতাউল্লার মোঃ মোজাম্মেল (২৮)।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, অবৈধ চোরাচালানী মালামাল আটকে আমাদের অভিযান চলমান থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন  তেঁতুলিয়ায় কাজ শেষ না হতেই কোটি টাকার বিল পাশ
শেয়ার করুন

মন্তব্য করুন