৫ আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন থেকে পিছু হটবে না

মোঃসাজেদুর রহমান, মিঠাপুকুর(রংপুর)

শেয়ার করুন

জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিঠাপুকুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর -৫ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা এনামুল হক,সেক্রেটারি, রংপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী, অধ্যাপক আবুল হাশেম বাদল, সহকারী পরিচালক রংপুর -দিনাজপুর অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হাফেজ গোলাম রব্বানী, সভাপতি, যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন আসাদুজ্জামান শিমুল আমির মিঠাপুকুর উপজেলা শাখা

উপস্থিত অতিথিরা বলেন, বিগত ১৭ বছর কোন আইনের শাসন ছিল না।ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে যত ধরনের দুর্নীতি অন্যায় অত্যাচার হয়েছে তা পৃথিবীর নজীর বিহীন ঘটনা। জেল,জুলুম, হত্যা,গুম সহ যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড ফ্যাসিস্ট সরকার আমলে সংঘটিত হয়েছে।জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। সকল প্রকার অন্যায় অত্যাচার আর সহ্য করা যাবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে সব ধরনের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছে।

বক্তাগণ বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার রক্ষায় ৫ দফা দাবি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে ভোট প্রবর্তন করতে হবে।
একইসঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, দৃশ্যমান বিচারের নিশ্চয়তা প্রদান এবং দেশবিরোধী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পরে একটি দল বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছে। সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। তারা সংস্কার না করেই নির্বাচন চায়।
বাংলাদেশ জামায়াত ইসলামীর এ সব দাবি না মেনে নির্বাচন আশানুরুপ হবে না। তাই আমাদের এই দাবি গুলো মেনে নিয়ে নির্বাচন দিন। জুলাই সনদপর ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ,জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু ,ফ্যাসিস্ট সরকারে শরিক দল জাতীয়পার্টিসহ সকল দলকে নিষিদ্ধকরণ গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। এগুলো দাবি গুলো মেনে না নিলে জামায়াত আন্দোলনের মাঠ থেকে পিছু হটবে না।

আরও পড়ুন  টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল মিঠাপুকুর ওভার ব্রিজের নিচ থেকে থানার সামনে দিয়ে গড়ের মাথা হয়ে হাসপাতাল হয়ে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন