৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুরঃ

শেয়ার করুন

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলার ব্যানারে দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সদর সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন সহ আরো অনেকে।

বক্তারা বলেন, জুলাই সনদ আইনি ভিত্তিতে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আবারো ফ্যাসিবাদ জন্ম নিবে, টাকা লুঠপাট হবে। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, জনগণের এ দাবী মেনে নিতে হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি, চন্দ্রগঞ্জ ও কমলনগরে ইসলামী আন্দোলন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।

আরও পড়ুন  এপেক্স ক্লাব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
শেয়ার করুন

মন্তব্য করুন