“জামায়াত কর্মী আমজাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জামায়াতের

নূর মূহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি :

শেয়ার করুন

চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত কর্মী আমজাদ হোসেন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী সেক্রেটারি আজিজুর রহমান, চৌফলদণ্ডী ইউনিয়ন সভাপতি রায়হান উদ্দিন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে পারিবারিক কাজে নতুন মহাল স্টেশনে আসলে আগে থেকেই উৎপেতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী রাফির নেতৃত্বে অতর্কিত ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা লক্ষ্য করছি জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে। প্রশাসন এসব দেখেও যথাযথ আইনী পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যা উদ্বেগজনক। অবিলম্বে জামায়াত কর্মী আমজাদ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন  সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে: জেলা আমির আনোয়ারী
শেয়ার করুন

মন্তব্য করুন